একুশের বিধানসভা নির্বাচনে আর প্রচারে আসবেন না রাহুল গান্ধী - The News Lion

একুশের বিধানসভা নির্বাচনে আর প্রচারে আসবেন না রাহুল গান্ধী

 


দি নিউজ লায়ন; একুশের বিধানসভা নির্বাচনে আর প্রচারে আসবেন না রাহুল গান্ধী। করোনা সংক্রমণের কারণেই পশ্চিমবঙ্গে সমস্ত নির্বাচনী প্রচার সভা বাতিল করলেন তিনি। রবিবার একটু আগে একটি টুইট করে এ কথা জানিয়েছেন রাহুল।তিনি ট্যুইট করে বলেন, যে হারে করোনা সংক্রমণ বাড়ছে সেই পরিস্থিতিতে আমজনতার সুরক্ষার কথা মাথায় রেখে রাজনৈতিক সমাবেশের পক্ষপাতী নন তিনি। তাই বাংলায় বাকি তিন দফার প্রচারে তিনি আসবেন না।


উল্লেখ্য, রাজ্যে করোনা সংক্রমণের বাড়াবাড়ি শুরু হতেই রাজনৈতিক মহলে ভোটপ্রচার বন্ধ করা নিয়ে আলোচনা চলছিলো। কিন্ত এখনও পর্যন্ত নির্বাচনী প্রচার বন্ধের ব্যাপারে সাহসী পদক্ষেপ নিতে পারেননি কেউই। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাহুল গান্ধী একমাত্র ব্যাতিক্রমী পদক্ষেপ নিলেন।  পশ্চিমবঙ্গের প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ তৃণমূল বা বিজেপির তরফ থেকে এখনও প্রচার বন্ধ করা নিয়ে কোনও কিছু জানানো হয়নি। 


তৃণমূলের তরফ থেকে এর আগে শুধু বলা হয়েছিল, করোনার কথা মাথায় রেখে তারা চায় বাকি তিন দফার ভোট যাতে এক দফায় করে দেওয়া যায়। যদিও নির্বাচন কমিশন সেই কথায় কোনও কর্ণপাত করেনি। কেন্দ্রীয় বাহিনীর ঘাটতি থাকার কারনে কমিশন এক দফায় ভোট করাতে রাজি হয়নি।   এদিকে রাজ্যে বাকি তিন দফার ভোট প্রচারের প্রচারকাজ চলছে জোর কদমে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী   অমিত শাহ চুটিয়ে ভোট প্রচারে সামিল হয়েছেন রাজ্যে। এই প্রেক্ষিতে রাহুল গান্ধীর এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে  প্রশংসিত হতে শুরু করেছে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.